| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের বেশিরভাগ বিষয়ে একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৬:৪৯:০৪:অপরাহ্ন  |  ৪৩৪০৫৬ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের বেশিরভাগ বিষয়ে একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অধিকাংশ বিষয়ে একমত হওয়ার কথা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি। তিনি উল্লেখ করেন, জুলাই সুরক্ষা নিয়ে আমরা সবাই একমত হয়েছি।

বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি-এর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কমিটির সভাপতি জয়নুল আবেদিন-এর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ছাড়াও চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪