| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিন্ন প্রশ্নে এসএসসি-এইচএসসি পরীক্ষা, বোর্ড চেয়ারম্যানদের মতামত নেবেন শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৬:২১:০১:অপরাহ্ন  |  ৪১৫১৯৪ বার পঠিত
অভিন্ন প্রশ্নে এসএসসি-এইচএসসি পরীক্ষা, বোর্ড চেয়ারম্যানদের মতামত নেবেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়া যায় কিনা, সে বিষয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের মতামত নেবেন ড. আ ন ম এহছানুল হক মিলন। মতামত সংগ্রহের পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রী ড. মিলন অভিন্ন প্রশ্নে পরীক্ষা আয়োজনের ইতিবাচক ও নেতিবাচক দিক উভয়ই পর্যালোচনা করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে। শিক্ষামন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে শিক্ষা বিটের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রস্তাব দিয়েছেন, দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন অর্থাৎ একই প্রশ্নপত্রে আয়োজন করা যেতে পারে। তিনি বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়া হয়, আমাদের দেশেও এটি সম্ভব। আগামী বছর থেকে এ পদ্ধতি চালু করা যায় কি না, সে বিষয়ে ভাবছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪