| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৪:১৪:৫৩:অপরাহ্ন  |  ৪১৫২২৯ বার পঠিত
অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল-কে বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) ব্যারিস্টার কাজল নিজেই বাংলানিউজকে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তার কর্মজীবনে কিছুদিন সাংবাদিকতার অভিজ্ঞতাও রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪