| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এক-এগারোর’আলোচিত মাসুদকে এবার দুদকের মামলায় গ্রেপ্তারের আবেদন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৩:৩৮:৪৮:অপরাহ্ন  |  ৪৩৮১১২ বার পঠিত
‘এক-এগারোর’আলোচিত মাসুদকে এবার দুদকের মামলায় গ্রেপ্তারের আবেদন

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘এক-এগারো’ সংক্রান্ত কেলেঙ্কারির আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী মামলার শুনানির জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আদালতে জানান, মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যান্য আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারি ক্ষমতা অপব্যবহার করে ৭৮,৯৯০ টাকার চুক্তিসীমা অতিক্রম করে মালয়েশিয়া শ্রমিক রিক্রুটমেন্টের জন্য অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন। তারা চুক্তিবহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে পাবলিক সার্ভেন্ট হিসেবে অবৈধ পারিতোষিক নিয়েছেন এবং ৭ হাজার ১২৪ জন শ্রমিকের কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এই ঘটনায় ১১ মার্চ দণ্ডবিধি ১২০(বি)/১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/৪২০/৪০৯/১০৯ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি দমন প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়। আদালত আশঙ্কা প্রকাশ করেছেন যে, জামিনে মুক্তি পেলে আসামি তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন।

এর আগে ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় সিন্ডিকেট করে অর্থ আত্মসাত ও মানবপাচারের অভিযোগে মামলা করেন আফিয়া ওভারসিজের প্রোপাইটর আলতাব খান। সোমবার রাতে বারিধারা ডিওএইচএসের নিজ বাসা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪