| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এপ্রিলের মধ্যে ঢাকার যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ২২:৩৭:২৫:অপরাহ্ন  |  ৪৪৩২৬৬ বার পঠিত
এপ্রিলের মধ্যে ঢাকার যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী এপ্রিলের মধ্যে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,আশা করি ইনশাআল্লাহ আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্পমেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারব।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্বল্পমেয়াদী কী কী বিষয়ে আমরা অ্যাড্রেস করতে পারি। এগুলো সবই রেজুলেশন আকারে পরে জানানো হবে, আমি এখানে বিস্তারিত কিছু বলতে চাই না। ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। তারপর মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বাস্তবায়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় আমাদের এই ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের যে পরিকল্পনা প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, তার অংশ হিসেবে আমরা স্বল্পমেয়াদী কী করতে পারি, মধ্যমেয়াদী কী করতে পারি এবং দীর্ঘমেয়াদী কী করতে পারি- সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

সংশ্লিষ্ট সকল দপ্তর—ডিএমপি, সিটি কর্পোরেশনের দুই প্রশাসন, হোম মিনিস্ট্রি, রাজউক এবং বুয়েটের বিশেষজ্ঞ, অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় যারা এগুলোর সাথে জড়িত, আর ডিটিসিএ সহ আরও অন্যান্য কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিলেন। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, ট্রাফিক সিগন্যালগুলো আমরা অটোমেশনের ব্যবস্থা করছি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এখন সাতটা কাজ করছে, আর সপ্তাহখানিকের মধ্যে আরও ছয়টা ইন্টারসেকশনে কাজ হবে সিগন্যাল মোড়ে। এরপরে পর্যায়ক্রমে ১২০টার মতো সিগন্যাল আছে ঢাকা শহরে, সবগুলোই অটোমেশন করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪