| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৬:২০:৪৩:অপরাহ্ন  |  ৪৩৩ বার পঠিত
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট প্রতিনিধি: “নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বাগেরহাট পৌর এলাকায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাকের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ অভিযানের উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প) তন্ময় সাহা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এম এ বাদল, ব্র্যাকের প্রোগ্রাম কর্মকর্তা মো. শামীম রেজা, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মো. হান্নান, যুব রেড ক্রিসেন্টের প্রধান রাকিবুল ইসলাম, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার রাব্বি আহমেদ, ফোরকান উদ্দিনসহ বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ আরও সচেতন হচ্ছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে আমি আশা করি।”

তিনি আরও বলেন, “ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪