| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১২:২২:৫১:অপরাহ্ন  |  ৪৫৩৬৫৭ বার পঠিত
১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের জন্য যে দায়মুক্তি (ইনডেমনিটি) দেয়া হয়েছে, তা আমরা গ্রহণ করব। এছাড়া বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ ও অন্যান্য অধ্যাদেশ বিষয়েও আলোচনা হবে। সব বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানিয়েছেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশের জন্য দলটি কোনো সুপারিশ করবে না।

জাতীয় সংসদে বিশেষ কমিটি গত ১৫ মার্চ গঠিত হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে। এ কমিটি অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের পর্যালোচনার দায়িত্ব পাচ্ছে। কমিটি যাচাই-বাছাই করবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে। পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪