| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেল সংকটে আতঙ্ক নয়, স্বাভাবিক থাকার আহ্বান জ্বালানি মন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৭:০৩:৪৯:অপরাহ্ন  |  ৪৩৮৯৬৪ বার পঠিত
তেল সংকটে আতঙ্ক নয়, স্বাভাবিক থাকার আহ্বান জ্বালানি মন্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জনগণকে অপ্রয়োজনীয় আতঙ্কে না ভোগার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, জনগণকে প্যানিক না হওয়ার অনুরোধ করছি। সবাই তেল পাবেন, প্রয়োজন অনুযায়ী তেল নিন।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে নিয়মিত তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে। তবে ঈদের ছুটির কারণে টানা দুই দিন সরবরাহে বিঘ্ন ঘটে, যার ফলে সাময়িক চাপ তৈরি হয়।

মন্ত্রী আরও বলেন, গত বছরের তুলনায় এবার প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে দীর্ঘমেয়াদি কোনো সংকটের আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

এদিকে জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার এই পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪