| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ০৪:২৮:৫০:পূর্বাহ্ন  |  ৪৬০০০৪ বার পঠিত
রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, শহীদ জিয়ার আদর্শ অনুযায়ী রাজনীতিকে স্বচ্ছ জায়গায় নিয়ে আসতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসে আমরা শহীদ জিয়ার আদর্শে স্বপ্নের বাংলাদেশ গড়ার মহাসড়কে যাত্রা শুরু করেছি। 

রোববার (২২ মার্চ) রাতে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে ‘আর্থ-সামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আইনমন্ত্রী রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা রাজনীতি করতে এসেছেন। আর আপনারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন, প্লট নেবেন এটা হবেনা। মাননীয় প্রধানমন্ত্রী কেবিনেট মিটিংয়ে এজন্য বলেছেন, আপনারা ভুলে যান আপনারা দলীয় এমপি। সুতরাং আপনারা কোন ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট পাবেন না।

মন্ত্রী আসাদুজ্জামান বলেন, আঙ্গুলের কালো কালির দাগ মুছে যাবার আগেই আমরা ভোটের মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটার পর একটা সেগুলো বাস্তবায়ন করছি। আমরা বলেছিলাম বিএনপি ক্ষমতায় গেলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করা হবে। আমরা হিসাব করে দেখেছি ১১ লাখের ওপরে কৃষক দশ হাজার টাকা কৃষি লোনের দায়ে আটকা আছে। যার পরিমাণ দেড় হাজার কোটি টাকা। আমাদের প্রথম কেবিনেট মিটিংয়ের প্রথম সিদ্ধান্ত ছিলো কৃষি ঋণ মওকুফ করে দেওয়া। আমরা তা বাস্তবায়ন করেছি।

ঝিনাইদহ চেম্বার অব কর্মাসের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ ও ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪