স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরের শুভক্ষণে জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।
রোববার তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনাসদরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি