| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খিলগাঁওয়ে অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৭:৩৪:০৮:অপরাহ্ন  |  ৪৬৭৭৯২ বার পঠিত
খিলগাঁওয়ে অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল,গুলি ও ম্যাগাজিনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সাফায়েত কবির (৪২) ও সবুজ মিয়া (২৫)।

রোববার (২২ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

হারুন অর রশীদ জানান, ভোরে গোপন সংবাদে খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই আবু সায়েম, খিলগাঁও শেখের জায়গা এলাকায় থেমে থাকা একটি প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ৪ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাফায়েত কবিরের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদক আইনে চারটি মামলা রয়েছে। এ ছাড়া সবুজ মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরি-সংক্রান্ত দুটি মামলা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪