| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ০৫:৩১:২১:পূর্বাহ্ন  |  ৪৭২৯৩৬ বার পঠিত
ঢাকাসহ ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার: ঢাকাসহ ১৯ জেলার ওপর দিয়ে রোববার (২২ মার্চ) সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪