| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারের রমজানে স্বস্তিতে ছিল মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ০৩:৪৮:৩৪:পূর্বাহ্ন  |  ৪৭২৭৬৬ বার পঠিত
এবারের রমজানে স্বস্তিতে ছিল মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: চলতি রমজানে কোনো ধরনের পণ্যমূল্য বৃদ্ধি হয়নি এবং সাধারণ মানুষ কষ্টে পড়েনি বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ঈদের দিন মনোহরদীতে নামাজ শেষে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (২১ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বাড়েনি। ফলে সাধারণ মানুষ স্বস্তিতে ছিলেন এবং কেউ কষ্ট অনুভব করেননি।

মন্ত্রী আরও জানান, সরকারের প্রচেষ্টায় দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দেওয়া সম্ভব হয়েছে। মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে, আমরা আশা করি এ ধারা অব্যাহত থাকবে, -যোগ করেন তিনি।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ইতোমধ্যে দেশের স্বাস্থ্যখাতকে আরও জনমুখী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও আশ্বাস দেন, স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানে সরকার প্রস্তুত রয়েছে এবং জনগণের সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪