| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজিপির নামে বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানোর ঘটনা, সতর্ক করল পুলিশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৫:১১:১৮:অপরাহ্ন  |  ৪৬৭৯৫১ বার পঠিত
আইজিপির নামে বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানোর ঘটনা, সতর্ক করল পুলিশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন ফকির-এর নামে একটি ফটোকার্ড ছড়িয়েছে, যেখানে লেখা ছিল ফ্যাসিস্ট কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট। পুলিশ সদর দপ্তর সতর্ক করেছে যে, আইজিপি এমন কোনো বক্তব্য দেননি।

শুক্রবার (২০ মার্চ ) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়ে সকলকে সতর্ক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনস্টেবল, এসআই, ওসি, এসপি ও ডিআইজি পর্যায়ের পুলিশের ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড ছড়ানো হচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করতে পারে।

পুলিশ সদর দপ্তর সকলকে অনুরোধ করেছে, এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকুন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪