| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ফ্যাসিস্ট পুলিশকে দেশে রাখতে দেব না’— এমন বক্তব্য আইজিপি দিয়েছেন?

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৮:১৮:২৪:পূর্বাহ্ন  |  ৪৭৬৮৭৯ বার পঠিত
‘ফ্যাসিস্ট পুলিশকে দেশে রাখতে দেব না’— এমন বক্তব্য আইজিপি দিয়েছেন?

স্টাফ রিপোর্টার: ‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না’— পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকিরের নামে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তবে পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আইজিপি এমন কোনো বক্তব্য দেননি।

বৃহস্পতিবার (২০ মার্চ) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয় “আইজিপি এ ধরনের কোনো বক্তব্য দেননি এবং এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

সদরদপ্তর বলেছে, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে আইজিপি আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে ‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না’। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট”—এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে। আইজিপি কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪