| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে ৩ দিন কক্সবাজার থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৩:৩৩:১৪:পূর্বাহ্ন  |  ৪৪৯৩৭৪ বার পঠিত
ঈদে ৩ দিন কক্সবাজার থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের এক সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন শুক্রবার। বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান পাঠানো সফরসূচিতে এ তথ্য জানা যায়।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) বিকেলে ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সন্ধ্যা নাগাদ কক্সবাজার পৌঁছাবেন মন্ত্রী। কক্সবাজার পৌঁছে সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৯টার পেকুয়ায় যাবেন, নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (২১ মার্চ) মন্ত্রী পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজের পর তিনি নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

এরপর তৃতীয় দিন রোববার (২৩ মার্চ) দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলন ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারপর বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪