স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আবুল হাসেম হাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের দিকে রাজধানীর আদাবরের বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান।
আদাবর থানা পুলিশ জানিয়েছে, চব্বিশের আন্দোলন ঠেকাতে বলপ্রয়োগসহ বিভিন্ন অভিযোগের পাশাপাশি হাসুর বিরুদ্ধে অন্তত আধ ডজন মামলা রয়েছে।
আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে থাকা আদাবর থানা ইউনিটের সাবেক সভাপতি হাসু প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, জানান পুলিশ কর্মকর্তা ইবনে মিজান।
রিপোর্টার্স২৪/এসসি