| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ২১:৫৬:২৯:অপরাহ্ন  |  ৪৭৯৮৭১ বার পঠিত
আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তা ভবিষ্যতেও বহাল থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) মাঝে মাঝে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। রাজনীতিকে চলতে দিতে হবে লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কিছু দেখে রাজনীতি বন্ধ করে দেওয়া বা গণতন্ত্রের পথ রুদ্ধ করা ঠিক নয়।

মির্জা ফখরুল আরও দাবি করেন, আওয়ামী লীগ কিছু কার্যক্রম চালানোর চেষ্টা করলেও তা সফল হচ্ছে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, যোগ করেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪