| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০৯:৪১:১৯:পূর্বাহ্ন  |  ৪৮৭৮৮৩ বার পঠিত
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার: আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৪ দশমিক ২। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

এর আগে বুধবার রাতে রাজধানী ঢাকায় কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি পরিমাণ ছিল ৩১ মিলিমিটার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪