| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে ২ জন নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ২০:১৬:৩৪:অপরাহ্ন  |  ৪৯২৮০৪ বার পঠিত
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে ২ জন নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট-৩ লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের চাপায় দুজন মারা যান। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪