| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ কবে, জানা যাবে বৃহস্পতিবার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১১:০৫:১৮:পূর্বাহ্ন  |  ৪৩৯৬২৮ বার পঠিত
ঈদ কবে, জানা যাবে বৃহস্পতিবার

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে শুক্রবার নাকি শনিবার এ নিয়ে দেশজুড়ে অপেক্ষার অবসান ঘটবে বৃহস্পতিবার সন্ধ্যায়। ওইদিন চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারণ করা হবে ঈদের চূড়ান্ত তারিখ।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করেই ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

ধর্মীয় বিধান অনুযায়ী, এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন উদযাপিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

যদি বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে পরদিন শুক্রবারই উদযাপিত হবে ঈদ। আর যদি কোথাও চাঁদের দেখা না মেলে, তবে রমজান মাস পূর্ণ ৩০ দিন সম্পন্ন হবে এবং ঈদ উদযাপিত হবে শনিবার।

চাঁদ দেখার বিষয়ে দেশের কোথাও তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এজন্য নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করতে কিংবা জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার কথা বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪