| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ০৭:৫৯:৪৭:পূর্বাহ্ন  |  ৪৮৭৫২৭ বার পঠিত
প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে তারা কষ্টে আছেন উল্লেখ করে তিনি বলেন, “তাদের নিরাপদে রাখা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।” একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান কামনা করেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলায় এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশে তিনি বলেন, তাদের দেওয়া প্রতিশ্রুতিও তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন।

শামা ওবায়েদ আরও বলেন, দলমত নির্বিশেষে সবাইকে উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে। ঝগড়া-বিবাদ পরিহার করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সালথায় একটি গার্লস স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নেতারা ঐক্যবদ্ধ থাকলে জনগণের সমস্যা কমবে এবং উন্নয়ন কার্যক্রমও সহজ হবে।

গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪