| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘ ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৩:২৪:৫৩:অপরাহ্ন  |  ৪৮২০৫৩ বার পঠিত
দীর্ঘ ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ১৯ বছর পর অবশেষে চাকরিতে ফিরছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা। সরকার ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের অনুযায়ী, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টরের নিয়োগ ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। দীর্ঘদিন পর সেই আদেশ প্রত্যাহার করে নির্বাচিত কর্মকর্তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্টরা নির্ধারিত শর্তসাপেক্ষে চাকরিতে যোগ দিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০০৭ সালে নিয়োগ বাতিল না হলে যে তারিখে তারা স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকেই তাদের সিনিয়রিটি বা ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা গণনা হবে। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের মৌলিক প্রশিক্ষণকাল ছয় মাস এবং শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-বিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪