রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষ হওয়ার পর ঘরমুখী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ২৭ মার্চের ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। অপরদিকে দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
এর আগে ২৩ থেকে ২৯ মার্চের বিভিন্ন দিনের টিকিট যথাক্রমে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত বিক্রি হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রতি যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসন পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার সব টিকিট রিফান্ডযোগ্য নয়, তাই সময়মতো টিকিট নিশ্চিত করতে যাত্রীদের অনলাইনে অগ্রিম বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম