| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, পরিপত্র জারি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ২২:৫১:৪০:অপরাহ্ন  |  ৪৫০০০৭ বার পঠিত
প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, পরিপত্র জারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে লটারিভিত্তিক পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ সাল থেকে এই পদ্ধতি আর থাকছে না।সোমবার (১৬ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

উপ-সচিব মুন্না রাণী বিশ্বাসের সই করা ওই পরিপত্রে বলা হয়, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে ২০২৭ সাল থেকে এ পদ্ধতি বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

এই সিদ্ধান্তের ফলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ১৩ নভেম্বর ও ১৯ নভেম্বর জারি করা সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির দুটি নীতিমালাও বাতিল করা হয়েছে।

এর আগে একই দিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি ধাপে ধাপে বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির মাধ্যমে মেধা যাচাই করা সম্ভব নয় বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, নতুন ভর্তি পরীক্ষা অত্যন্ত সহজ ও শিশুবান্ধবভাবে আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪