রিপোর্টার্স২৪ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)- এই তিন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
রিপোর্টার্স২৪/আরকে