রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন।
সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে।
অধ্যাপক এস এম এ ফায়েজ দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারণী প্রতিষ্ঠান ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে