রিপোর্টার্স২৪ ডেস্ক: দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে খাল খননের কাজ শুরু করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুরে পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যান তিনি।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা ও পানির সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/আরকে