| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না: সেতুমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১২:২৬:০৫:অপরাহ্ন  |  ৪৯৯৬৩৬ বার পঠিত
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না: সেতুমন্ত্রী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী জানান, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফলে কোথাও কোনো সংকট নেই। তাই এ মুহূর্তে তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়ার তথ্য পাওয়া গেছে এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি।

সড়ক পরিবহনমন্ত্রী আরও জানান, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট যানবাহন ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪