| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১১:২৩:২০:পূর্বাহ্ন  |  ৪৮৩৪৫৯ বার পঠিত
সৈয়দপুরে পৌঁছেছেন  প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন করতে সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সেখানে পৌঁছেছেন তিনি।

নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪