| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন্দ্রীয় শহীদ মিনারে মাথায় গুলি লাগা সেই যুবকের মৃত্যু, আটক ১

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ২৩:২৮:৫৩:অপরাহ্ন  |  ৪৮৫৬৮৪ বার পঠিত
কেন্দ্রীয় শহীদ মিনারে মাথায় গুলি লাগা সেই যুবকের মৃত্যু, আটক ১
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিতে রাকিবুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রাকিবুল ইসলাম পুরান ঢাকার নিমতলী এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে এবং শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা কেন্দ্রীয় শহীদ মিনারে চার রাউন্ড গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে রাকিবুল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাকিবুল কিছু বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের পাশে চায়ের দোকানে ছিলেন। হঠাৎ একজন যুবক তাকে ডেকে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর গুলির শব্দ হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্নও ছিল।

স্থানীয় জনতা ঘটনাস্থলে একজনকে আটক করে, পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের উপরিদর্শক (এসআই) মিঠু ফকির ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলমান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪