রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) করা হয়েছে। উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেন পদোন্নতি পেয়ে রমনা জোনের এডিসি, খিলগাঁও বিভাগের এসি মু. আল. আমিন সরকার পদোন্নতি পেয়ে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানাকে পদোন্নতি দিয়ে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।
অন্যদিকে পৃথক আরেকটি আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। মিরপুরের এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এবং মোহাম্মদপুর জোন (ট্রাফিক)-এর এসি মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালী জোনে বদলি করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি