| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির বিভিন্ন বিভাগে ৭ কর্মকর্তার পদায়ন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০২:১০:০১:পূর্বাহ্ন  |  ৫০০৬৯৫ বার পঠিত
ডিএমপির বিভিন্ন বিভাগে ৭ কর্মকর্তার পদায়ন

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক রদবদল করে সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ক্রাইম-১ বিভাগে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে মতিঝিল বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) হিসেবে পদায়ন করা হয়েছে। তেজগাঁও জোনে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিমকে একই বিভাগের সেকেন্ড ইন কমান্ড করা হয়েছে।

ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এ. এম. ফজল-ই-খুদাকে মিরপুর বিভাগের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ট্রাফিক মতিঝিল বিভাগের এডিসি ইমরানুল ইসলাম পিপিএম-সেবাকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে উন্নীত করে পিওএম-পূর্ব বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এইচআরডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার শিরিন আক্তারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাছ আলীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪