রিপোর্টার্স২৪ ডেস্ক: কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
মো. আল মামুন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার সাংবাদিক আনিস আলমগীরের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির সময় কারাগারের সামনে তার স্ত্রীসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় কারাগারে থাকার পর মুক্তি পাওয়ায় স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
রিপোর্টার্স২৪/ঝুম