| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়ম, মোবাইল কোর্টে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ২৩:৫৮:০৯:অপরাহ্ন  |  ৫১৬৩৯২ বার পঠিত
শেরপুরে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়ম, মোবাইল কোর্টে জরিমানা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ভাতশালা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ডিলারকে মোবাইল কোর্টে দণ্ডিত করা হয়েছে। অভিযোগ, ডিলার নির্ধারিত ডিলার পয়েন্টে চাল না দিয়ে নিজ বাড়ি থেকে বিতরণ করেন।

এটি খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৬ ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হয়। মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট ডিলারকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

১৩ মার্চ শুক্রবার শেরপুর সদর উপজেলার প্রশাসনের নির্দেশনায় শেরপুর সদর উপজেলা ভূমি কমিশনার ইশতিয়াক মজনুন ইশতি ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪