| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ২২:৪৭:৫৯:অপরাহ্ন  |  ৫২৯৩৩৬ বার পঠিত
জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৃত গিয়াস উদ্দিনের ছেলে প্রফেসর আব্দুল খালেক। তিনি দাবি করেন, নরোত্তমপুর দুলাল মার্কেট-নামা বারিষাব প্রধান রাস্তা থেকে তাদের নিজ বাড়িতে যাওয়ার জন্য পূর্বে ব্যবহৃত এক পায়ে হাঁটার রাস্তা রয়েছে। সম্প্রতি প্রতিবেশী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনের স্ত্রী মিনারা বেগম ও তার পরিবারের লোকজন ওই রাস্তা জবরদখল করে প্রশস্ত করতে চাচ্ছেন। তবে তাদের নিজ বাড়ি থেকে দক্ষিণ দিকে মাত্র ১৫০ মিটার দূরে সরকারী রাস্তা রয়েছে, যা ব্যবহার করলে অনায়াসে চলাচল সম্ভব।

আবদুল খালেক আরও বলেন, আমরা জানুয়ারি ২০২৬ সালে কাপাসিয়া সাব রেজিস্ট্রি অফিস থেকে ৫ গন্ডা জমি ক্রয় করেছি। আমাদের ক্রয়কৃত জমির উপর দিয়ে তারা রাস্তা নির্মাণ করতে চাইছে, যা আমরা কোনো অবস্থাতেই দিতে পারব না।

সংবাদ সম্মেলনে আব্দুল খালেকের বড় ভাই মোঃ আমির উদ্দিন বলেন, মিনারা বেগমের পরিবারের সদস্যরা আমাদের জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে চাচ্ছে। আমরা এতে কোনোভাবেই সমর্থন জানাতে পারি না।

আবদুল খালেকের ভাগিনা মোঃ মাসুদুর রহমান অভিযোগ করেন, রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় তাকে এবং তার দুই বোনকে মারধর করা হয়েছে। এছাড়া তার এক বোনের একটি স্বর্ণের কানের দুলও ছিনিয়ে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অন্য সদস্য ফয়সাল বলেন, আমাদের চাচার জমির উপর দিয়ে রাস্তা করতে দিবো না বলে প্রতিবাদ করা হলে হুমকি-ধামকিও পেয়েছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে সুবিচারের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা প্রশাসনকে অনুরোধ করেছেন, অবৈধ জবরদখল ও হুমকি-ধামকির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪