| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ২০:০০:১৫:অপরাহ্ন  |  ৫৪১১৯৫ বার পঠিত
ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে সাধারণ ও সর্বস্তরের খেটে খাওয়া মানুষের সহায়তায় ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৭তম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৩০০ জন সাধারণ মানুষ, সুবিধাবঞ্চিত, এতিম, পথশিশু, অসহায় ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য দুই টাকায় ইফতারের আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহীদ মিনার প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স শরিফুল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক রাকিন আব্দুল্লাহ, ‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা, সহ-সমন্বয়ক (সার্বিক) মো. রাশেদ আহমেদ, অর্থবিষয়ক সমন্বয়ক মো. মনিরুল ইসলাম, সহ-অর্থবিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ, সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সমন্বয়ক মো. মাসুম বিল্লাহ, যোগাযোগবিষয়ক সমন্বয়ক মো. শাহাবুদ্দিন, সহ-যোগাযোগবিষয়ক সমন্বয়ক নাসিম শাহরিয়ার তানমন এবং সদস্য মো. ইব্রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসের স্বত্বাধিকারী মো. সামির শাকির এবং নিরাপদ সড়ক আন্দোলনের সহ-সভাপতি মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হলেও স্বস্তির হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মানবিক এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪