| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ মসজিদে ৬ লাখ টাকা দান করলেন নাটোরের সাবেক পৌর মেয়র

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৬:৩০:৩৯:অপরাহ্ন  |  ৫৫৩৮১৭ বার পঠিত
৬ মসজিদে ৬ লাখ টাকা দান করলেন নাটোরের সাবেক পৌর মেয়র

নাটোর প্রতিনিধি: নাটোরে সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুনের ব্যক্তিগত তহবিল থেকে নাটোর পৌরসভার ৬টি মসজিদে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে।শুক্রবার নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া জামে মসজিদসহ আরও ৫টি মসজিদে সাবেক এই পৌর মেয়রের নিজ তহবিল থেকে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, মোস্তাক আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি নাটোর পৌরসভার মেয়র থাকাকালীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। তিনি নাটোর পৌরসভার ১২০টি মসজিদে পর্যায়ক্রমে প্রতিটি মসজিদে নিজ তহবিল থেকে অনুদান দেওয়ার পরিকল্পনা করেছেন। বর্তমানে নাটোর পৌরসভার প্রায় ৭০ থেকে ৮০টি মসজিদে নিজ তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়েছে।

এছাড়াও তিনি জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে তার। বিগত সময়ে তিনি দলের জন্য অনেক শ্রম দিয়েছেন এবং আগামী নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪