| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৬:১৪:০৮:অপরাহ্ন  |  ৪৯৬৬৪৬ বার পঠিত
ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র রমজানের শেষ দশকে ইবাদতের বিশেষ আয়োজন হলো ইতিকাফ। এই সময় মুসল্লিরা দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থেকে মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে নিজেদের নিয়োজিত রাখেন। ইসলামে পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ করা বিধান রয়েছে। রমজানের শেষ দশকের ইতিকাফকে ফিকহের পরিভাষায় সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া বলা হয়। অর্থাৎ কোনো এলাকায় একজন ইতিকাফ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু কেউ না করলে পুরো এলাকার মানুষ গুনাহগার হবে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, আর স্মরণ কর, যখন আমি কাবা ঘরকে মানুষের মিলনস্থল ও নিরাপদ আশ্রয় বানিয়েছিলাম। তোমরা ইবরাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের জায়গা বানাও। আর আমি ইবরাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলা মতোমরা আমার ঘরকে পবিত্র রাখবে তাদের জন্য, যারা তা তাওয়াফ করবে, ইতিকাফ করবে এবং রুকু ও সিজদা করবে। (সুরা বাকারা, আয়াত: ১২৫)।

হাদিসে বর্ণিত আছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বহু নফল ইবাদত কখনো করতেন আবার কখনো ছেড়ে দিতেন। তবে মদিনায় হিজরতের পর থেকে জীবনের শেষ পর্যন্ত তিনি রমজানের শেষ দশকের ইতিকাফ কখনো ছাড়েননি। রাসুল (সা.) আরও বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ দশদিন ইতিকাফ করবে, তাকে দুটি হজ ও দুটি ওমরার সওয়াব দেওয়া হবে। (শুয়াবুল ঈমান, হাদিস: ৩৬৮০)।

ইতিকাফের সময় একজন মুসল্লিকে সার্বক্ষণিক মসজিদে অবস্থান করতে হয় এবং অধিকাংশ সময় ইবাদত, জিকির, কোরআন তিলাওয়াত ও দোয়া-দরুদে কাটাতে হয়। অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকাও ইতিকাফের গুরুত্বপূর্ণ আদব।

তবে অনেকের মনে প্রশ্ন থাকে ইতিকাফের সময় কি মসজিদের ছাদে যাওয়া যাবে? ইসলামী ফিকহ অনুযায়ী, ইতিকাফকারী চাইলে মসজিদের নির্ধারিত সীমানার মধ্যে হাঁটাচলা করতে পারেন এবং প্রয়োজনে মসজিদের ছাদেও যেতে পারেন। কিন্তু এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে।

মসজিদের ছাদে যাওয়ার সিঁড়ি যদি মসজিদের ভেতরে থাকে, তাহলে ইতিকাফকারী সেখানে উঠতে পারবেন এবং এতে ইতিকাফ ভঙ্গ হবে না। কিন্তু যদি সিঁড়ি মসজিদের বাইরে থাকে, তাহলে সেই পথ দিয়ে ছাদে ওঠা যাবে না। কারণ এতে মসজিদের সীমানা থেকে বের হয়ে যেতে হয়, যা ইতিকাফ ভেঙে দিতে পারে।

অতএব, ইতিকাফ পালনকারীদের জন্য মসজিদের সীমানা ও নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ইবাদতের ধারাবাহিকতা বজায় থাকে এবং ইতিকাফের পূর্ণ সওয়াব লাভ করা সম্ভব হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪