| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৬:০১:৪১:অপরাহ্ন  |  ৫৫১৬১১ বার পঠিত
ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে সাড়ে ৭ হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আরাপপুরে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ ও জোহান পরিবারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সকালের প্রথম প্রহর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও বয়স্ক মানুষ খাদ্য সহায়তা নিতে আরাপপুর এলাকায় জড়ো হন। অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য ৮ কেজি চাল, ১ কেজি চিনি এবং আধা কেজি সেমাই প্রদান করা হয়। এসব পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪