| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৫:৫৪:২৩:অপরাহ্ন  |  ৫২১৪৯৭ বার পঠিত
ঝিনাইদহে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে দুস্থ, অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতি।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে শহরের এইচ.এস.এস সড়কে অবস্থিত ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবিবুর রনক, সহ-সভাপতি খোরশেদ আলম, নজরুল ইসলাম ও আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সুশীল সরকার, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন লিটু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি এম. রবিউল ইসলাম রবি, সমিতির ধর্মবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, অর্থ সম্পাদক খুরশিদ আলম, উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার শওকত হোসেন হিলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন জুলিয়াস, সমিতির দপ্তর সম্পাদক ইমরান হামিদসহ কার্যনির্বাহী সদস্য গাউস গোরকি ও দাউদ হোসেন খান।

এ সময় অসহায় পরিবারের মাঝে চাল, চিনি, সেমাই, ডাল, আলু ও তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪