| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৫:১৩:১৩:অপরাহ্ন  |  ৫২৪১৬৯ বার পঠিত
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি সন্দেহজনক শপিং ব্যাগ পড়ে থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা তৈরি করে অস্ত্রটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১১ আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪