| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব ঘুম দিবস আজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৩:২০:২৩:অপরাহ্ন  |  ৪৯৭২৪৭ বার পঠিত
বিশ্ব ঘুম দিবস আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ (১৯ মার্চ) বিশ্ব ঘুম দিবস বা ওয়ার্ল্ড স্লিপ ডে পালিত হচ্ছে। প্রতি বছরের মার্চ মাসের তৃতীয় শুক্রবার বিশ্বজুড়ে এই দিনটি উদযাপন করা হয়, যাতে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় ঘুমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।

২০০৮ সালে প্রথমবারের মতো ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিনের উদ্যোগে বিশ্ব ঘুম দিবস শুরু হয়। এর মূল লক্ষ্য হলো ঘুমের অভাব কিভাবে স্বাস্থ্য ও জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলে তা সম্পর্কে মানুষকে সচেতন করা।

২০২৬ সালের এই বছরের প্রতিপাদ্য ভালো ঘুমাও, ভালোভাবে বাঁচো। গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বজুড়ে অন্তত ১০ কোটি মানুষ পর্যাপ্ত ঘুমের অভাবে ভুগছেন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে অনিদ্রাজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ।

বিশেষজ্ঞদের মতে, ছুটির দিনে হঠাৎ বেশি ঘুমালে শরীরের বডি ক্লক ক্ষতিগ্রস্ত হয়। রাতের ঘুম কমে যায়, পরদিন ক্লান্তি ও মনোযোগের সমস্যা দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, দীর্ঘ সময় কম ঘুম ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

ভালো ঘুমের জন্য শরীরের স্বাভাবিক ছন্দ বজায় রাখা জরুরি। বিকেলে রোদে কিছু সময় থাকলে মেলাটোনিন হরমোনের কার্যকারিতা বাড়ে, ফলে রাতে ঘুম আসে সহজে। এছাড়া ঘুমানোর আগে ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলা, গোসল করা এবং মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখা গুরুত্বপূর্ণ।

গবেষণায় প্রমাণিত, নিয়মিত ও ভালো ঘুম মানুষের স্মৃতিশক্তি বাড়ায়, মানসিক প্রশান্তি বজায় রাখে এবং ভবিষ্যতের সুস্থ জীবন নিশ্চিত করে। বিশেষ করে মধ্যবয়স থেকে ঘুমের সঠিক অভ্যাস গড়ে তুললে বৃদ্ধ বয়সেও এর সুফল পাওয়া সম্ভব।

বিশ্ব ঘুম দিবস স্মরণ করিয়ে দিচ্ছে সুস্থ শরীর, সতেজ মন এবং কর্মক্ষম জীবন গড়ার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪