নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে চাঁন মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন।শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া সারুলিয়া গ্রামের মৃত তামজেল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক মো. জাকির হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে চাঁন মিয়া রেল লাইনের পাশে ছাগল বাঁধতে যান। ছাগল বাধার পর ছাগলটি দৌড়ে রেললাইনের ওপর চলে গেলে তিনি ছাগলটি আনতে যান। একই সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।
রিপোর্টার্স২৪/এন এইচ