| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আট জেলায় বজ্রবৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১০:৩৪:৩২:পূর্বাহ্ন  |  ৫৫৪৫৬৮ বার পঠিত
আট জেলায় বজ্রবৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, শুক্রবার দুপুরের আগেই দেশের অন্তত আটটি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর উদ্দেশ্যে দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

যেসব জেলার ওপর দিয়ে এই ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে সেগুলো হলো রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলে সাময়িকভাবে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তাই নৌযান ও নদীপথে চলাচলকারী সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ঝড়ো আবহাওয়ার সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪