| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ০৩:১০:১৯:পূর্বাহ্ন  |  ৫৫০৮৪৭ বার পঠিত
কাপাসিয়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীম। সভায় দিবস দুটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. যোবায়ের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. সামসুদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মো. মফিজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. বেলাল হোসেন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজাউর রহমান মিঠু, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল হক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক আকরাম হোসেন রিপন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন খানসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। একই দিন রাত সাড়ে ১০টায় এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বীর শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনি এবং কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ বাহিনী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনের আয়োজন করা হবে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

সভায় আসন্ন স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে কাপাসিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪