| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ০২:৫৬:৫৬:পূর্বাহ্ন  |  ৫২২২৮৩ বার পঠিত
যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান

বেনাপোল প্রতিনিধি: যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এখানে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম খান।

বিদায়ী ওসি ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ড, বিভিন্ন অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এরআগে তাকে শোকজও করা হয়েছিল।

সর্বশেষ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়। জেলা পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।

নতুন ওসি মোঃ মাসুম খান বাগেরহাট সদর থানার দায়িত্বে ছিলেন। সেখান থেকে আসছেন যশোর কোতয়ালি মডেল থানায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪