| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে সবুজ বাংলা টিভির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ২১:২০:৫৬:অপরাহ্ন  |  ৫৫৩২০২ বার পঠিত
ঝিনাইদহে সবুজ বাংলা টিভির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে Shobuj Bangla TV। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টায় ঝিনাইদহ শহরের প্রান্তিক পার্ক-এ এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সবুজ বাংলা টিভির চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম মিয়া, ঝিনাইদহ প্রেসক্লাব-এর সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক ও সবুজ বাংলা টিভির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লিটন। 

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম. রাইহান, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সিও’র পরিচালক শামসুল ইসলাম, সবুজ বাংলা টিভির ভাইস চেয়ারম্যান সাকিব আহমেদ বাপ্পি, সমাজসেবক নাজিমুদ্দিন জুলিয়া, গাউস গরকি, শাহিনুর রহমান লিটন ও আরফিন আনুসহ ঝিনাইদহের ছয় উপজেলার বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ বাংলা টিভির পরিচালক সুলতান আল এনাম। এসময় অতিথিরা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪