| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৯:০৮:৫৩:অপরাহ্ন  |  ৫৩০৬৪২ বার পঠিত
ফেনীতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

ফেনী প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ফেনী জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলার ১৭৮ জন ভাতাভোগী সদস্যের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহা: মাহবুবর রহমান, পিএএমএস, পিভিএমএস পরিচালক (রেঞ্জ কমান্ডার) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লার রেঞ্জ।

রেঞ্জ কমান্ডার মোহা: মাহবুবর রহমান, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি বাহিনীর প্রতি মহাপরিচালকের আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। এ ধরনের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে তাদের উৎসাহ বাড়াবে। তিনি সকল সদস্যকে এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এই ঈদ উপহার সদস্যদের ভালো কাজে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন।

অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদ উপহার হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

এসময় দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীম আরা বেগম, সার্কেল অ্যাডজুট্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) প্রিভেল, ফুলগাজী উপজেলা কর্মকর্তা মোঃ আবির হোসেন ও জেলার বিভিন্ন উপজেলা প্রশিক্ষকরাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪