| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৮:০১:১৭:অপরাহ্ন  |  ৫৪৪৪২৪ বার পঠিত
অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসা অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফেরদৌস হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। ১৯ বছর বয়সী ওই নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

অভিযুক্ত ফেরদৌস হাওলাদার (৩০)কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী গ্রামে কেরামত হাওলাদারের ছেলে। নির্যাতিত ওই নারী কচুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১০ মার্চ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেরদৌস হাওলাদার ও তার সঙ্গে থাকা দুইজন কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত (স্প্রিট) ও মাদক সেবন করিয়ে তাকে অচেতন করে। পরে ফেরদৌসসহ একাধিক ব্যক্তি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা, মনি শংকর পাইক জানান, ভুক্তভোগী নারী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বুঝতে পেরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশি পাহারায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নির্যাতিত নারীর অভিযোগের প্রেক্ষিতে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪